1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে প্রধানমন্ত্রীর চা পান করবো : মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৫১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানলে বিএনপি প্রধানমন্ত্রীর চা পান করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের জবাবে এ কথা জানান তিনি।

আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানিয়ে বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না।’

গণতান্ত্রিক আন্দোলনে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চাইলেও বিএনপিকে বাধা দেওয়া হবে না উল্লেখ করে শনিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমি তো বলে দিয়েছি, তারা যদি, এমনকি প্রাইম মিনিস্টার অফিসও যদি ঘেরাও করতে আসে, তাদের পুলিশ যেন বাধা না দেয়। বিশেষ করে বাংলামোটরে বাধা দেওয়া হত, সেটা বন্ধ করে দিয়েছি। আসুক না হেঁটে হেঁটে যতদুর আসতে পারে আসুক। আমি চা খাওয়াব, বসাব, কথা বলতে চাইলে শুনব। আমি গণতন্ত্রে বিশ্বাসী।’

আজ ফখরুল আরও বলেন, ‘দেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা বানিয়ে দিচ্ছে অথচ দেশের বিভিন্ন জেলায় মানুষ দুই বেলা খেতে পাচ্ছে না। জ্বালানির ব্যাপারে সরকার পরিকল্পনা করেনি তাই এই সংকট দেখা দিয়েছে।’

তিনি বলেন, ‘বোরো ধানের মৌসুম শুরু হতে হচ্ছে। গ্রামে ৭ থেকে ৮ঘণ্টা বিদ্যুৎ যাচ্ছে। এতে ধান উৎপাদন কমে যাবে। খাদ্য সংকট হবে। কিছুদিন পর সার উৎপাদন বন্ধ হয়ে যাবে। সারের সংকট হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com