1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: পদ পেলেন যারা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০২২ সালের ২০ ডিসেম্বর আংশিক কমিটি ঘোষণা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ১৪ মাস পর ২৭৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সংগঠনটি।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এ পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৬১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন, সম্পাদকীয় পদগুলোতে ৩৬ জনকে মনোনীত করা হয়েছে।

কমিটিতে উপসম্পাদক হয়েছেন ১৪১ জন। সহ-সম্পাদক হয়েছেন ১০ জন। সদস্যপদ পেয়েছেন ১১ জন।

কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি হয়েছেন মেহেদী হাসান। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাহিদ ভুঞা। ১ নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন রায়হান সরকার। এছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক হয়েছেন মোছাদ্দেক বিল্লাহ।

২০২২ সালের ২০ ডিসেম্বর রাতে গণভবন থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাবি ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা দেন। তখন ঢাবি সভাপতি হিসেবে মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক হিসেবে তানভীর হাসান সৈকতের নাম ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com