1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কিলোমিটার তীব্র যানজট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

এদিকে, অন্যান্য দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ কম থাকলেও আজ ছুটির দিনে সকাল থেকেই গণপরিবহনের তুলনায় প্রচুর ব্যক্তিগত এবং মালবাহী যানবাহনের চাপ রয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের চট্টগ্রামমুখী লেনে যানবাহনগুলো থেমে থেমে চলাচল করছে। আর সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট থেকে মেঘনাঘাট টোলপ্লাজা পর্যন্ত ৫ কিলোমিটার তীব্র যানজট তৈরি হয়েছে। যানজটের কারণে এই ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে ১ ঘণ্টাও বেশি সময় লেগে যাচ্ছে। এদিকে মহাসড়কের পাশের পাম্প স্টেশনগুলোতেও যানবাহনের প্রচুর চাপ লক্ষ্য করা গেছে। যানবাহনের অত্যাধিক চাপের কারণে টোল নিতে গিয়ে মেঘনাঘাট টোলপ্লাজা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

মিজানুর রহমান নামের এক যাত্রী জানান, পারিবারিক কাজে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। শিমরাইল মোড় থেকে চৈত্রী পর্যন্ত ঠিকঠাকভাবে আসতে পারলে এখান থেকে টোলপ্লাজা আসতে সোয়া ১ ঘণ্টা লেগে গেছে। এর আগে এই পথ পাড়ি দিতে সর্বোচ্চ ১০-১৫ মিনিট সময় লাগতো বলে জানান তিনি।

শিবলী সাদিক নামের আরেক যাত্রী জানান, আমরা বন্ধুরা মিলে চট্টগ্রামে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। হরতাল-অবরোধের কারণে সপ্তাহের অন্যান্য দিন প্রাইভেটকার নিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ। তাই আজ বের হয়েছি। কিন্তু যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

জাহিদ হাসান নামে এক ট্রাক চালক জানান, হরতাল-অবরোধে অনেক জায়গাতেই বাস-ট্রাক পুড়িয়ে দেয়। এ কারণে আমরা ভয়ে মহাসড়কে বের হই না। আজ যেহেতু হরতাল নেই তাই মালামাল পৌঁছে দিতে আজ বের হয়েছি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, গতকাল বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের অত্যাধিক চাপ রয়েছে। তবে মহাসড়কে কোথাও যানজট না থাকলেও টোলপ্লাজায় টোল নিতে দেরি হওয়ায় গাড়ির চাপ চৈত্রী গার্মেন্ট এলাকায় চলে এসেছে। আশা করছি, দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com