1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি অংশে তিন কিমির মধ্যে ৮ দুর্ঘটনা, আহত ১২

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার দেখা হয়েছে

দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে জিংলাতলী পর্যন্ত আটটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় প্রায় ১০-১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে ঘটা এসব দুর্ঘটনার কারণে দাউদকান্দি উপজেলার শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্ব পুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে স্টার লাইন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন আহত হন। এর আধা কিলোমিটার দূরে একটি স্লিপার কোচ বাস যানজটের কারণে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পিকআপকে ধাক্কা দেয়।

এতে কুমিল্লাগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে ঢাকামুখী সড়কের জিংলাতলীর কাছে একটি মাইক্রোবাস ও প্রাইভেট কার এবং লেগুনাসহ চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাতজন যাত্রী আহত হন। অপরদিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা প্রাইভেট কারকে ধাক্কা দিলে উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে দাউদকান্দির শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্ব পুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সূত্র আরো জানায়, সড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দল, দাউদকান্দি-ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ তিনটি রেকার নিয়ে এসে দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাইওয়ে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করছে। বর্তমানে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু করছ।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নুরুল আফসার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে তিন কিলোমিটারের মধ্যে আটটি দুর্ঘটনা ঘটে এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমাদের তিনটি রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে যানবাহন চলাচলে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com