1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে আগাম উত্তাপ: তৃণমূলের পাল্লায় ত্যাগী নেতৃত্ব, বিএনপিতে চূড়ান্ত সিদ্ধান্তে নজর জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের

ড. আকবর আলি খানের জানাজা বাদ জুমা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের জানাজা বাদ জুমা গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হবে।এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে শুক্রবার সকাল ৯টায় তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় নেওয়া হবে।

আকবর আলী খানের নাতি আশিকুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার পর রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন ৮৮ বছর বয়সী বিশিষ্ট এই অর্থনীতিবিদ।

এর আগে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

বিশিষ্ট এ অর্থনীতিবিদ ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং পিএইচডি করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জের মহকুমা প্রশাসক বা এসডিও ছিলেন। সেসময় সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সঙ্গে কাজ করেন তিনি। এ অপরাধে মুক্তিযুদ্ধ চলাকালেই তার বিচার করে পাকিস্তান সরকার। দেওয়া হয় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড।

দেশ স্বাধীন হওয়ার পর তিনি সরকারি চাকরি করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৬ সালে তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন। অবশ্য পরে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না এমন আশঙ্কায় তিনজন উপদেষ্টার সঙ্গে একযোগে পদত্যাগ করেন আকবর আলি খান। তিনি রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার জনপ্রিয় প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে পরার্থপরতার অর্থনীতি, আজব ও জবর আজব অর্থনীতি, অবাক বাংলাদেশ : বিচিত্র ছলনাজালে রাজনীতি, বাংলায় ইসলাম প্রচারে সাফল্য : একটি ঐতিহাসিক বিশ্লেষণ, দুর্ভাবনা ও ভাবনা : রবীন্দ্রনাথকে নিয়ে ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com