1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হতে পারেন আজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে ট্রাম্পের পক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। এমন অভিযোগ নিয়ে নিউইয়র্কের প্রসিকিউটররা পাঁচ বছর ধরে তদন্ত করছেন।

সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলের দাবি, সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। কিন্তু এ সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি গ্রেফতার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন।

এ আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে ট্রাম্পই হবেন ফৌজদারি অপরাধে গ্রেফতার যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট। আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে আবারও প্রেসিডেন্ট পদে লড়তে চান ৭৬ বছরের ট্রাম্প।

অ্যাটর্নি অ্যালভিন ব্রাগ অভিযোগ দায়েরের ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি। তবে গত কয়েক সপ্তাহে বিচারকদের সামনে গুরুত্বপূর্ণ স্বাক্ষীদের উপস্থিত করেছেন তিনি। এছাড়া ট্রাম্পকে স্বীকারোক্তি দেওয়ার সুযোগ দিয়েছেন। প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প সমর্থকদের সম্ভাব্য আন্দোলনের বিষয়টি মাথায় রেখে তারা নিরাপত্তা পরিকল্পনা সাজাচ্ছেন।

এছাড়া ট্রাম্পকে ‘কাল্পনিক’ গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে নিউইয়র্ক পুলিশ। বলা হচ্ছে, সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতারের সময় তার হাতে হাতকড়া পরানো হতে পারে। অভিযুক্ত অপরাধী হিসেবে নাম নথিভুক্ত করতে ট্রাম্পের ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হতে পারে।

তবে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দায়ের করা হয়ও, তাহলে সেটি বুধবার করা হতে পারে। কারণ এর আগে বিচারক আরেকজন স্বাক্ষীর স্বাক্ষ্য নেবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com