1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
*এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

ডিএনসিসি করোনা হাসপাতালে ২ রোগীর ভারতীয় ধরন শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ১৫০৪ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালের দুই রোগীর শরীরে ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) পাওয়া গেছে।

    শুক্রবার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, ভারত থেকে আসা দুই রোগীর শরীরে আমরা করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) পেয়েছি। তাদেরসহ ভারত থেকে আসা সব রোগীকেই কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে।

    নির্দেশনা মোতাবেক ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া দুজনের নমুনা বক্ষব্যাধি হাসপাতাল পাঠানো হয়েছে হয়েছে বলেও জানান তিনি।

    এর আগে গত শনিবার (৮ মে) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্তের কথা জানিয়েছিল। তখন স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, তারা ভারত থেকে ফিরেছেন। তারা চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন।

    গত বছরের অক্টোবরে ভারতে প্রথম এই ধরন (ভারতীয়) শনাক্ত হয়। এই ধরনের কারণেই ভারতে বর্তমানে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

    গত বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, করোনাভাইরাসের ভারতীয় ধরন বি.১.৬১৭ বিশ্বের ৪৪টি দেশে শনাক্ত হয়েছে। এছাড়া ডব্লিউএইচওর আওতার বাইরে আরও পাঁচটি দেশেও এই ধরন শনাক্ত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com