1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ডিআরইউ ইফতার মাহফিল বিএনপির মির্জা আব্বাস, জামায়াতের ড. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

মোঃ  জাকির হোসেন বিশেষ প্রতিনিধি : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ডিআরইউ চত্বরে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে ডিআরইউ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতের আমির ড. শফিকুর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ব বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোন কোন ব্যবসায়ীর সঙ্গে কোন কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে তা সাংবাদিকরা লেখেন না। সাংবাদিকদের দায়দায়িত্ব অনেক বেশি। সাংবাদিকদের কলমের জোর অনেক। আপনাদের বলা লেখায় জাতির অনেক লাভ হবে। আবার ক্ষতিও হয়ে যেতে পারে।

তিনি বলেন, সাংবাদিকদের প্লট দেওয়ার অপরাধে আমি একা আসামি হয়েছি, সাংবাদিকরা কেউ আসামি না। এই দুঃখ কোনো দিন ভুলতে পারবো না। ইফতারে দাওয়াত দেয়ায় ডিআরইউকে ধন্যবাদ জানান তিনি।

ধর্ষণকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ড. শফিকুর রহমান বলেন, আসিয়ার মৃত্যুতে সারা দেশবাসী কষ্ট পেয়েছে। এই ধরনের ধর্ষণকারীদের বিচার নিশ্চিত করতে আমাদেরকে এক ও অভিন্ন হতে হবে। এ বিষয়ে মিডিয়ার একটি বড় ভূমিকা রয়েছে।

তিনি বলেন, রাজনীতিবিদদের আত্মসমালোচনা প্রয়োজন, পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন, তাদের বুক টান করে দাঁড়ানো দরকার। আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদেরও ভুল হয়। আমি চাই, মিডিয়া আমাদের মন্দে দিকের পাশাপাশি ভালো দিকটাও তুলে ধরবে। ডিআরইউর ইফতার মাহফিলের সাফল্য কামনা করেন তিনি।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ইফতার মাহফিলে অংশ নেয়ায় রাজনীতিবিদ ও ডিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও ডিআরইউ সহসভাপতি ও ইফতার কমিটির আহ্বায়ক গাযী আনোয়ার।

উপস্থিত ছিলেন, ডিআরইউ সাবেক সভাপতি শাহজাহান সরদার, ইলিয়াস হোসেন, সাইফুল ইসলাম, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মনির হোসেন লিটন, কবির হোসেন। এছাড়া ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউ যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জমান, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) সহ ডিআরইউ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com