1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

‘ডাব’ নিয়ে ৪ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটযুদ্ধে হিরো আলম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেস প্রার্থী কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নির্বাচনী প্রতীক পেয়েছেন ‘ডাব’।

সোমবার (১৮ ডিসেম্বর) বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তাকে এ প্রতীক বরাদ্দ দেন। সংবাদমাধ্যমে হিরো আলম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রতীক নিতে তিনি বা তার প্রতিনিধি বগুড়া কার্যালয়ে যাননি।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘ডাব’ প্রতীক পেয়েছি জানি। আমি ঢাকায় কিছু কাজে ব্যস্ত থাকায় বগুড়া যেতে পারিনি। আগামী বুধবার আমার প্রতীক নেব।

প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, এবার আমার নির্বাচনী মার্কা ‘ডাব’। এই মার্কা নিয়ে মাঠঘাট চষে বেড়াতে চাই।

সংবাদমাধ্যমে হিরো আলম আরও বলেন, এ পর্যন্ত আসতে যেভাবে জনগণ আমাকে সমর্থন দিয়ে এসেছেন, আশা করছি ভবিষ্যতেও তারা আমার পাশে থাকবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com