1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

ঠাকুরগাঁও: বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও’র তিনযুগ পূর্তি’র ম্যুরাল উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : “তৃণমূল মানুষের সাথেঃ তৃণমূল মানুষের পাশে” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র তিনযুগ পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে সংস্থার প্রধান কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকাসহ বেলুন উড্ড্য়নের মধ্যদিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান।
পরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান।
এরপর সংস্থার তিনযুগের ম্যুরাল উদ্বোধন করেন এবং কর্মী সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি’র বক্তব্য দেন, সংস্থার সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরাসরি উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশ করে বলেন, ইএসডিও’র তিন যুগ পূর্তি উৎসবে দেশের যে শীর্ষ বরেণ্য আলোকিত মানুষদের সমাবেশ ঘটেছে তার সাথে আমি পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। তিনি বলেন, ডঃ শহীদ উজ জামান আমার সরাসরি ছাত্র এবং এক সময়ে যখন তিনি ইএসডিও প্রতিষ্ঠা করেন তখন সেই তিনিই আমার সহকর্মী।
এসময় তিনি সরকারের পাশাপাশি দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় ইএসডিও’র নির্বাহী পরিচালকসহ সকল উন্নয়ন কর্মীদের শুভেচ্ছা জানান ।
এরপর ‘অনুভবে ঠাকুরগাঁও’ শীর্ষক তরুণ শিল্পীদের চিত্র প্রদর্শনী ও প্রান্তিক জনগোষ্ঠীকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডঃ মোহাম্মদ হেলাল উদ্দিন।
সন্ধ্যায় ইএসডিও’র তিন যুগ পূর্তিতে ‘ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বিএআরসি’র চেয়ারম্যান জালাল আহমেদ, সরকারের উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মো: ইউনুছ আলীসহ দেশবরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গের। দিনের শেষ অনুষ্ঠান রংপুরের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় “ঐতিহ্যবাহী ভাওয়াইয়া উৎসব”।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com