1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

ঠাকুরগাঁও: এই সরকারের একটা পরিষ্কার ম্যান্ডেট হচ্ছে সংষ্কার কার্যক্রমগুলো পরিচালনা করা : উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : এই সরকারের একটা পরিষ্কার ম্যান্ডেট হচ্ছে সংষ্কার কার্যক্রমগুলো পরিচালনা করা।কেবলমাত্র একটা নির্বাচন বা ভোটের জন্য ২ সহস্রাধিক শহীদ প্রাণ দেননি ২০ হাজারের বেশি মানুষ আহত হননি বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার-পল্লী উন্নয়ন- সমবায় এবং যুব ও ক্রীড়া মমন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আপনারা জানেন, গণ অভ্যুত্থানের ১ দফা ছিল, স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন। ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আমরা বুঝি, স্বৈরাচারী ব্যবস্থায় অর্থনৈতিকসহ এ দেশের প্রায় সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। এ অবস্থায় ১ দফা বাস্তবায়নের জন্য সংষ্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ । কেবলমাত্র একটা নির্বাচন বা ভোটের জন্য ২ সহস্রাধিক শহীদ প্রাণ দেননি ২০ হাজারের বেশি মানুষ আহত হননি। শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংষ্কারের কথা বলছেন। এই সরকারের একটা পরিষ্কার ম্যান্ডেট হচ্ছে আমরা সংষ্কার কার্যক্রমগুলো করবো । সে লক্ষ্যে ৩ মাস আগে কমিশনগুলো করে দেয়া হয়েছে, এসব প্রস্তাবনা ও সুপারিশ পেলে আমরা প্রয়োজনীয় সংষ্কারের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করার উদ্যোগ নেবো এবং তারপর নির্বাচনের দিকে যাবো।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলা গুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা-উপজেলা গুলোতে উন্নয়ন কার্যক্রম করা হবে । বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। সেই সাথে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন তিনি৷

সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে জড়িতের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয় মনিটরিং করা হবে।

গণ-অভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা আহতদের সাথে বসে গল্প করেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রæত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব।

এসময় মতবিনিময় সভায় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) লিজা বেগম, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস সহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com