1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে সাইকেল চুরিবিরোধী অভিযান ১৭টি চোরাই সাইকেল উদ্ধার, আটক-৫

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ৩৪২ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নিজ সাইকেলটি ৩শ গজ দূরের রাস্তায় রেখে সদর উপজেলার গিলাবাড়ি গ্রামের ডামুয়া পুকুরপাড়ে নিজ আমন ধানক্ষেতে আগাছা পরিষ্কার করছিলেন  কৃষক আল মামুন। মাথা নিচু করে যখন তিনি কাজে ব্যস্ত, সে সুযোগে সাইকেলটি চুরি করে নিয়ে যাবার আয়োজন করেছিল ২ সাইকেল চোর।হঠাৎ দেখতে পেলে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে চোরদের ধাওয়া করলে ১ চোর সাইকেলসহ পালিয়ে যায় এবং জনতার হাতে ধরা পড়ে   জগন্নাথপুরের রমজান (৩৬)নামের ১ চোর। এসময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে রমজানকে আটক করে।এরপর তার দেয়া তথ্যমতে একে একে পুলিশের জ্বালে আটকা পড়ে বাহাদুরপাড়ার খড়কুটো মোরের হারুন (৩৫),  একই এলাকার সুমন (২২), ঠাকুরগাঁও পৌর এলাকার গোয়ালপাড়ার জীবন(২০) ও মুসলিমনগরের সাগর(২৩)। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে পৃথক পৃথক জায়গা থেকে ১৭ টি সাইকেল উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানাধীন মোহাম্মদপুর ইউপির  গিলাবারী গ্রামের ডামুয়া পুকুরপাড় ও  জগন্নাথপুর ইউপি’র বাহাদুর পাড়া গ্রামের সুমনের বাড়ি থেকে এই সাইকেলগুলো উদ্ধার হয় বলে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির। এসময় আসামি  সুমনসহ ৫ জন সন্দেহভাজনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান জানান তিনি  ।
এ ব্যাপারে মামলার বাদী  আল মামুন জানিয়েছেন, পুলিশের এরকম ভূমিকা থাকলে আমরা সাইকেল চুরি বন্ধসহ সব ক্ষেত্রেই  নিরাপদ থাকবো!
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মিথুন সরকার এ ধরনের বিপদ হলে সাথে সাথে পুলিশকে মোবাইলে বা ৯৯৯ এ খবর দিতে অনুরোধ করে জানিয়েছেন, পুলিশ দ্রুততার সাথে বিপদগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়িয়ে ব্যবস্থা গ্রহণ করবে।তিনি আরও বলেন, কৃষি দিনমজুর, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এ ধরনের ঘটনার বেশির ভাগ ভুক্তভোগী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com