1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ?

ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি সমাধান না হওয়ায় ১৫ বছর ধরেই বন্ধ রয়েছে পূজা কার্যক্রম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকার শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার (১৭ অক্টোবর ) ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এ নির্দেশ প্রদান করেন।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুরের এ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন ও সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।
সম্প্রতি শ্রীশ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বীরা আবারও দূর্গাপূজার প্রস্তুুতি নিলে উত্তেজনার সম্ভাবনা থেকে জেলা প্রশাসনের নির্দেশে ১৪৪ ধারা জারির আদেশ দেয়া হয় । বিভিন্ন পূজার সময় এলে জেলা প্রশাসনের মিটিংয়ে বিষয়টি আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ ১৫ বছর ধরে সমস্যা সমাধান হয়নি। তাই ১৫ বছর ধরেই বন্ধ রয়েছে এ মন্দিরের পূজা কার্যক্রম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০০৯ সালে এখানে হত্যাকান্ডের ঘটনাও ঘটে। এ বছর আবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দির ও তার আশপাশের এলাকায় এ বুধবার থেকে আগামী বুধবার পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com