1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ঠাকুরগাঁওয়ের তিন আসনে ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রতীক বরাদ্দ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ৩টি নির্বাচনী এলাকার চূড়ান্তভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে ০৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে ০৫ জন ও ঠাকুরগাঁও-৩ আসনে ০৪ জন, তিনটি আসনে মোট ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন পেয়েছেন ‘নৌকা’ প্রতীক, জাতীয় পার্টির মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস্ পার্টি মো. রাজিউল ইসলাম ‘আম’ ও ইসলামী ঐক্যজোট এর মো. রফিকুল ইসলাম পেয়েছেন ‘মিনার’ প্রতীক।

ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম সুজন ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী মো. আলী আসলাম জুয়েল ‘ট্রাক’, মো. আব্দুল কাদের ‘সোফা’ , জাতীয় পার্টির মোছা. নুরুন নাহার বেগম ‘লাঙ্গল’ ও বাংলাদেশ কংগ্রেস এর মোছা. রিম্পা আকতার পেয়েছেন ‘ডাব’ প্রতীক।

এছাড়া ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ পেয়েছেন ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি ‘ঈগল’, ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র রায় ‘হাতুড়ী’ ও বিকল্পধারা বাংলাদেশ এর এস এম খলিলুর রহমান সরকার ‘কুলা’ প্রতীক পেয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন প্রার্থি। ঠাকুরগাঁও-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৬০৪, ঠাকুরগাঁও-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯৬৫ ও ঠাকুরগাঁও-৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। জেলার তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪২ হাজার ৯২৩ জন। মোট ৪১৭ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com