1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক

ঠাকুরগাঁওয়ের কালিবাড়ীতে বিএনপি পুলিশ সংঘর্ষ। পুলিশের টিয়ারসেল ও রাবার বুলেটে ঝটিকা মিছিল ছত্রভঙ্গ। পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ পিকেটারদের/আটক-১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৫০ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ে হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি’র নেতা-কর্মীরা।
রবিবার দুপুরে হরতালের প্রথম ধাপেই ঠাকুরগাঁও কালিবাড়ী চৌরাস্তায় ৫০/৬০ জনের  একটা ঝটিকা মিছিল নিয়ে কালিবাড়ি থেকে বিএনপি অফিসের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপি’র নেতা-কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
 বিএনপির নেতাকর্মীরা ইট পাটকেল ছোড়া শুরু করলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে এবং এসময় একজন বিএনপি নেতাকে আটক করে পুলিশ। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
 এতে বাবু নামে একজন পথচারীসহ বেশ কয়েকজন আহত হন।
পরে বিএনপি পিকেটাররা শহরের সত্যপীর রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা বিএনপি মহাসচিবের আটকের বিরুদ্ধে স্লোগান দেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখানে উত্তেজনা চলছে।
অন্যদিকে শহরের চৌরাস্তায় কঠোর পুলিশের প্রহরায় আওয়ামী লীগ জেলা কার্যালয়ের ২য় তলায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com