1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ঠাকুরগাঁওয়ে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্থীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জনের মৃত্যুসহ শতাধিক আহত ও নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ১১ টায় ঠাকুরগাঁও জেলার ওলাময়ে একরাম, তৌহিদী জনতা ও তাবলীগ জামাত বাংলাদেশের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করে ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে শেষ হয়। সেখানে তারা ঘণ্টা ব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা বলেন, সাদ পন্থীরা খুনি, এরা সন্ত্রাসীদের দোষর হিসেবে কাজ করছে এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা আর চুপ করে থাকতে পারিনা। টঙ্গীর ইজতেমায় তারা যে সন্ত্রাসী হামলা চালিয় আমাদের ভাইদের খুন করেছে, আহত করেছে অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এই কর্মসূচি আরো কঠোরতম কর্মসূচিতে পরিণত হবে এরকমই হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com