1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

ঠাকুরগাঁওয়ে বিএসএফের কাছ থেকে আটক বাংলাদেশিকে ২৪ ঘন্টার মধ্যেই ফেরত এনেছে ৫০ বিজিবি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : লাগাতার নিরলস প্রচেষ্টা ও ফলপ্রসু কুটনৈতিক  আলোচনার মাধ্যমে  বিএসএফের কাছ থেকে আটক বাংলাদেশিকে ২৪ ঘন্টার মধ্যেই ফেরত আনলো ৫০ বিজিবি।  বুধবার সন্ধ্যা ৬-০০ টায়  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত দিয়েই এই আটক বাংলাদেশী আলিমুল রহমানকে বিজিবির  কাছে ফেরত দিয়েছে ভারতের ১৫২/ বড়বিল্লা বিএসএফ। ঠাকুরগাঁও ৫০ বিজিরি অধিনায়ক লে: ক: তানজির আহমেদ এক বার্তায় এ খবরটি নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, বুধবার ১৫২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডান্টের সাথে ৫০ বিজিবির অধিনায়ক পর্যায়ে ফলপ্রসু পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিকে ফেরত আনা সম্ভব হয়েছে। আটকের পর থেকেই লাগাতার বার্তা বিনিময় এবং কুটনৈতিক সফল ও ফলপ্রসু আলোচনার মাধ্যমে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করা এই বাংলাদেশীকে ফেরত আনা সম্ভব হয়।
এর আগে  মঙ্গলবার সন্ধ্যা ৬-০০ টার দিকে বেউরঝাড়ি সীমান্তের ওপারে বড়বিল্লা নামক স্থানের  ৩৮০/০৪ এস পিলার থেকে ভারতের ৩শ গজ অভ্যন্তরে  অবৈধ অনুপ্রবেশের পর  এক বাংলাদেশীকে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
ভারতের অভ্যন্তরে ‘বড়বিল্লা’ নামক স্থানে হতে  বিএসএফ ক্যাম্পের টহলদল বাংলাদেশী নাগরিক মানসিক ভারসাম্যহীন মোঃ আলিমুল রহমান (৪৫), পিতা-ডাঃ রহমান, জেলা-খুলনা’কে আটক করে। এ ব্যাপারে সংবাদ জানার পর বেউরঝাড়ী বিওপি কমান্ডার ১৫২/বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে বিএসএফ বিজিবির কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com