1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ঠাকুরগাঁওয়ে প্রাক্ বড়দিন উদযাপন !

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আগামী ২৫ ডিসেম্বর যীশু খ্রীষ্টের জন্ম উৎসব। এ উৎসব ঘিরে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে। বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন এর আয়োজনে গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে পৌর শহরের আর্ট গ্যালারি এলাকায় ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয় র‌্যালীটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অতিথিদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা করা হয়। বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি শমূয়েল সিং এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, বাংলাদেশ নিউ কমিউনিটি চার্চ এর চেয়ারম্যান অনন্ত চাকমা, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা প্রধান উপদেষ্টা দানিয়েল সিনহা সহ অন্যান্যরা।

সেখানে বক্তারা বলেন, যুগে যুগে পৃথিবীতে অনেক যুগান্তকারী মহাপুরুষদের আগমন ঘটেছে। যাদের অবদান মানব ইতিহাসে চির স্বরণীয়। তেমনী এক সর্বজনবিদিত এবং সর্বশেষ্ট মহাপুরুষ হলেন যীশু খ্রীষ্ট। মানব জীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তোলার দর্শন ও স্বপ্ন তিনি প্রতিষ্ঠিত করেছেন তা চিরকাল মানুষের মনে অক্ষয় হয়ে থাকবে। তিনি শুধু মানুষের পার্থিক জ্ঞানের ভান্ডারকে শক্তিশালী করতেই এই দুনিয়াতে আসেননি বরং মানব জাতির জন্য জীবন, তথা স্বর্গের জ্ঞানের পথকে খুলে দিয়েছিলেন।
তার অসাধারণ জন্ম, অভাবনীয় জীবন-যাপন, অলৌকিক মৃত্যু ও পুনরুত্থান এবং তাঁর স্বশরীরে স্বর্গে গমন তাকে মহাপুরুষ কুলের মধ্যে অনন্য সাধারণ করে তুলেছে। তাই এই বড়দিনকে ঘিরে দেশের মঙ্গল ও ভাতৃত্ববোধ যাতে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং মানুষ যেন সুস্থ ও শান্তিপূর্ণ সহবস্থানে থাকে এই এই কামনায় প্রভু যিশুখৃষ্টের প্রতি। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে সকল চার্চে যথাযথ ভাবে উৎসবমুখর পরিবেশে যীশু খ্রীষ্টের জন্মদিন উৎসব উদযাপন করা হবে। এবং সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। আলোচনা শেষে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com