1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আনসার (৫৫) নামে এক বৃদ্ধ খন হয়েছেন। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার ঘটনা নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়নের বৈউরঝারী (মমিন টলা) গ্রামে এ সংঘর্ষ হয়। এতে আহত আনসার আলী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত আনসার (৫৫ ) ওই ইউনিয়নের বৈউরঝারী (মমিন টলা) গ্রামের বাসিন্দা। নিহতের ছেলে স‌ইফুল বলেন, আমাদের বাড়ির পাশে কয়েক শতক জমি নিয়ে আমার বাবার সাথে তার চাচাতো ভাই আনছোর আলীর দ্বন্দ্ব চলছিল। আনছোর আলী আমাদের বাড়ির সামনে জমি দখলের চেষ্টা করলে এক পর্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই।
স্থানীয় ইউপি সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী জানান, জমি-জমা নিয়ে সংঘর্ষের কথা শুনেছি। দুপুরে শুনলাম চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি আমরা সঙ্গে সঙ্গে বালিয়াডাঙ্গী থানায় জানাই।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ‌ওকত আলী সরকার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com