1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি তৌহিদ আজিজের ‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন জাতীয় স্বার্থে আপস নয়, বিচ্যুতি হলে প্রতিরোধ গড়বে জামায়াত: শফিকুর রহমান মোজতবা খামেনির তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের অধিবেশন না ডাকলে আন্দোলনে যাবে ১১-দলীয় জোট দায়িত্বশীল নাগরিক হলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব— প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা শুরু মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল, নিবিড় পর্যবেক্ষণে মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হলো Mirza Abbasকে অসুস্থ মির্জা আব্বাস, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

ঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের সাফল্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় পেঁয়াজের ঘাটতি পূরণে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক রেড N-53 জাতের পেঁয়াজ চাষে আশানুরূপ ফলন এবং ভালো দাম পেয়ে আনন্দিত পেঁয়াজ চাষিরা। উপজেলার দেবীপুর ইউনিয়নের মোলানী গ্রামের কৃষক নগেন্দ্র নাথ রায় ও বালিয়া ইউনিয়নের সবদল বাজারের পেঁয়াজ চাষি মোহাম্মদ আনোয়ার গ্রীষ্মকালীন এই পেঁয়াজ চাষ করে সফলতা পেয়েছেন। কৃষি বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় কৃষিপ্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন জাত নাসিক রেড এন-৫৩ জাতের পেঁয়াজ চাষ শুরু করেন কৃষকরা।

রহিমানপুর ইউনিয়নের মহুবাসী গ্রামের কৃষক আবেদুল ইসলাম কৃষি বিভাগের সহযোগিতায় এই মৌসুমে ১ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন। তার ক্ষেতে উৎপাদিত প্রতিটি পেঁয়াজের ওজন ১০০-১৫০ গ্রাম , এমনকি কাচা অবস্থায় গাছসহ ৩/৪ টিতেই ১ কেজি । এ জমি থেকে কমপক্ষে ৮০ হাজার টাকার পেঁয়াজ বিক্রি করতে পারবেন বলে তার আশা। তার উৎপাদিত পেঁয়াজ দেখে অন্যান্য চাষিও এ জাতের পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন। আবেদুল ইসলাম বলেন, প্রথমবারের মতো অসময়ে অর্থাৎ গ্রীষ্মকালে পেঁয়াজ চাষ করছি, গ্রীষ্মকালে পেঁয়াজ চাষাবাদ কঠিন হলেও বাজারে এখন দাম ভালো দেখে আমি খুশি ।

ঠাকুরগাঁও সদর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ আল মুজাহিদ জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ উচ্চ তাপমাত্রার ও অধিক বৃষ্টি সহনশীল জাত, যা আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত চাষ করা যায়। চারা লাগানোর ১০০-১১০ দিনের মধ্যে পেঁয়াজ ঘরে তোলা যায়। প্রতি হেক্টর জমিতে ১১ থেকে ১৩ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল ইসলাম জানান, একটা সময় আমাদের দেশে শুধু শীতকালীন পেঁয়াজের চাষাবাদ করা হতো। বর্তমানে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা কৃষি বিভাগ থেকে ৫০০ জনকে প্রণোদনা দেয়া হয় বলে তিনি জানান ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবীদ মাজেদুর রহমান,অতিরিক্ত উপ পরিচালক( উদ্যান) কৃষিবিদ জাহাঙ্গীর আলম এই চাষাবাদ কার্যক্রমে প্রতিনিয়ত মনিটরিং করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের মতে,গ্রীষ্মকালীন পেয়াজ চাষাবাদ কার্যক্রমে কৃষকদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই পেঁয়াজ চাষে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি আমদানি নির্ভরতা কমবে এবং মূল্যবান বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com