1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শিশু আব্দুল্লাহ হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪) ডিসেম্বর দুপুরে  ঠাকুরগাঁও সদর উপজেলার  ভাউলারহাটে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ৯ নং রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম সহ দুই হাজারেরও বেশি  শোকার্ত মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় আবদুল্লাহ এর মা সহ সকলেই তীব্র আহাজারিতে বলেন, নিষ্পাপ শিশু আব্দুল্লাহকে তারা এভাবে নির্মমভাবে কেন হত্যা করল আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে প্রশাসনের কাছে শাস্তির দাবি করেন সকলেই।
৯ নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আব্দুল্লাহকে তার নানা মতিউর রহমান খোসলিয়ে এখান থেকে নিয়ে গিয়ে চক্রান্ত ভাবে হয়তোবা ছেলেটাকে হত্যা করেছে। এ বিষয়ে থানায় মামলা করার পরে প্রশাসন সে আসামিদের ধরে নিয়ে আসার পরেও কেন ছেড়ে দিল তা আমার জানা নেই। আমি সেই আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর নামক গ্রামে নিখোঁজের ৩ দিন পরে গত ৫ ডিসেম্বর একটি পুকুর থেকে শিশু আব্দুল্লাহর লাশ পাওয়া যায়। এ ঘটনায় আব্দুল্লাহ এর দাদা মতিবুর রহমান, ছেলেটির বাবা মাসুদ রানা ও তার দাদিসহ ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন ছেলেটির মা রুনা আক্তার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com