1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

ঠাকুরগাঁওঃ এক মঞ্চে ৩ শিক্ষক ও ৪ কর্মচারীর বিদায় সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার দেখা হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদরের রুহিয়া উচ্চ বিদ্যালয়ের বিগত ১০ বছরে চাকরি থেকে অবসর নেওয়া ৩ শিক্ষক ও ৪ কর্মচারীকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় রুহিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে এ বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের সভাপতিত্বে সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার ও জয়ন্ত কুমার সেনের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যকরী সদস্য ও রুহিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সহকারী শিক্ষক পারভীন আক্তার, আনোয়ারুল ইসলাম নূরী, জিতেন্দ্র নাথ গোস্বামী, সারোয়ার হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন তাসমিয়া আক্তার, সায়মা বিনতে সাজ্জাত, আরিফুল ইসলাম, জুলকার নাঈম, আল ফাহিম।
এ সময় বিগত ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদ্যালয় থেকে অবসর নেওয়া নৈশ্য প্রহরী খাদেমূল ইসলাম, অফিস সহায়ক আবুল কাশেম, হায়দার আলী, ভূপাল চন্দ্র বর্মন, খন্ড কালীন শিক্ষক মুক্তারুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল জববার, সহকারি প্রধান শিক্ষক সয়ফুর রহমানকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com