1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা আফিল গেট রেলক্রসিংয়ে সুন্দরবন এক্সপ্রেসের সাথে প্রাইভেট কারের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে চার যাত্রীর নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনে চারজন মারা গেছেন। এরমধ্যে একজন বিএনপির নেতা। মারা যাওয়া ব্যক্তি নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র সদস্য এবং গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের নেতাদের বলতে চাই, নিজের লোককে নিজে কেউ আঘাত করে না। এটা যে সরকারের একেবারেই একটি পরিকল্পিত ঘটনা, তা আবারও প্রমাণিত। মারা তো গেল মা-শিশু ও বিএনপির নেতা। অপরাধ করলে অপরাধের তো কিছু চিহ্ন রয়ে যায়। সেদিন বলেছি, বিচার বিভাগীয় তদন্ত করতে। কিন্তু বিচার বিভাগ তো সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। তাই এ ঘটনার আমরা জাতিসংঘের অধীনে একটি আন্তর্জাতিক তদন্ত চাই।

সংবাদ সম্মেলনে রিজভী বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সারা দেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, তাদের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন। রিজভী জানান, এ সময়ে গ্রেফতার হয়েছে ২৩৫ জন নেতাকর্মী, আহত হয়েছে ৩০ জন। মারা গেছে ২ জন। মামলা করা হয়েছে ৯টি। আসামি করা হয়েছে ৮৪৬ নেতাকর্মীকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com