1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা

টি-টোয়েন্টিতে নতুন যত নিয়ম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই টি-টোয়েন্টিতে বেশ কিছু পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১ অক্টোবর থেকেই নতুন নিয়মগুলো কার্যকর হতে যাচ্ছে।

জেনে নেওয়া যাক সেই নিয়মগুলো—

ক্যাচ আউটে ব্যাটসম্যানের অবস্থান : এতদিন ক্যাচ আউটের সময় ফিল্ডারের হাতে বলটি তালুবন্দি হওয়ার আগেই যদি ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান নিজেদের ক্রস করে ফেলতেন তাহলে নতুন ব্যাটসম্যান নন-স্ট্রাইক প্রান্তে খেলা শুরু করতেন। কিন্তু এখন থেকে নতুন নিয়মে আর এটি হবে না। নতুন ব্যাটসম্যান আউট হওয়া ব্যাটসম্যানের প্রান্তেই ব্যাটিং শুরু করবেন।

লালার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা : করোনার কারণে দুই বছরের বেশি সময় ধরে বলে লালা প্রয়োগে নিষেধাজ্ঞা থাকলেও এখন তা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো দল এই ভুল একবার করলে, তাদের সতর্ক করে দেওয়া হতো। দ্বিতীয়বার করলে বোলার এবং অধিনায়ককে শাস্তি দেওয়া হতো।

ব্যাটিং শুরুর জন্য সময় কমল : এখন থেকে ওয়ানডে এবং টেস্টে কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর দুই মিনিটের মধ্যেই নতুন ব্যাটসম্যানকে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে। আগে তিন মিনিট সময় পেতেন। তবে টি-টোয়েন্টিতে আগের মতোই তিন মিনিট বহাল থাকছে।

পিচ ব্যবহারে ব্যাটসম্যানের অধিকার : যে কোনো ডেলিভারি মোকাবিলা করার সময় ব্যাটসম্যানের ব্যাট অথবা শরীরের যে কোনো অংশ পিচের ভেতরেই থাকতে হবে। অন্যথায় এটি ডেড বল হিসেবে গণ্য হবে। একইভাবে বোলারের কোনো ডেলিভারি যদি ব্যাটসম্যানকে পিচের বাইরে নিয়ে যায় তাহলে সেটি নো বল ডাকা হবে।

ফিল্ডিং দলের অনৈতিক জায়গা পরিবর্তন : কোনো বোলার তার রানআপ শুরু করে দেওয়ার পর ফিল্ডিং দল তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না। এখন থেকে এটি ধরা পড়লে ফিল্ডিং দলকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে, পাশাপাশি সেই ডেলিভারিটি ডেড বল ঘোষণা করা হবে।

মানকাডিং আউটের বৈধতা : এখন থেকে মানকাড আউটও সাধারণ রানআউটের মতোই গণ্য হবে। এর আগে মানকাডিং বৈধ হলেও সেটি নিয়ে অনেক সমালোচনা হয়। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই বলেছেন এটি স্পিরিট অফ ক্রিকেটের পরিপন্থি।

স্ট্রাইকারকে রানআউটের চেষ্টা বাতিল : বোলার যদি বোলিং করার সময় পপিং ক্রিজে ঢোকার আগেই দেখেন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান ডাউন দ্য উইকেটে চলে এসেছেন, তাহলে বল না করে থ্রো করে ব্যাটসম্যানকে রানআউট করতে পারতেন। নতুন নিয়মে এই চেষ্টা করা যাবে না। এটি করা হলে ডেলিভারিটি ডেড বল ঘোষণা করা হবে।

হাইব্রিড পিচ ব্যবহারের অনুমোদন : এখন থেকে অংশগ্রহণকারী দলগুলোর সম্মতির ভিত্তিতে যে কোনো ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে হাইব্রিড তথা প্রাকৃতিক ঘাসযুক্ত পিচ ব্যবহার করা যাবে।

ওয়ানডেতে পেনাল্টি শুরু : চলতি বছরের জানুয়ারি থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের পেনাল্টি ম্যাচের মধ্যেই দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে না পারলে বৃত্তের বাইরে একজন কম ফিল্ডার নিয়ে খেলতে হয় ফিল্ডিং দলকে। চলতি বিশ্বকাপ সুপার লিগ শেষে ওয়ানডে ক্রিকেটেও এটি শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com