1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

টিকটক ৭৩ লাখ অ্যাকাউন্ট মুছে ফেলল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় ৭৩ লাখ অ্যাকাউন্ট মুছে ফেলেছে টিকটক, যা বিশ্বব্যাপী মোট ব্যবহারকারীর ১ শতাংশেরও কম বলে জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি। নিয়ম অনুযায়ী ১৩ বা তদূর্ধ্ব বয়সিরা টিকটকে অ্যাকাউন্ট খুলতে পারে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে প্রথমবার এমন তথ্য প্রকাশ করল টিকটক। সেখানে বলা হয়েছে, ‘স্বচ্ছতা এবং দায়বদ্ধতার প্রশ্নে’ কম বয়সি ব্যবহারকারীদের তথ্য ‘এই খাতকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে’ বলে মনে করে টিকটক।

অ্যাপটির নীতিমালা ভঙ্গের কারণে ৬ কোটি ১৯ লাখ ৫১ হাজার ৩২৭টি ভিডিও মুছে ফেলা হয়েছে, যা মোট আপলোড করা ভিডিওর ১ শতাংশের কম। এই ভিডিওগুলোর ৮২ শতাংশ ব্যবহারকারীদের গোচরে আসার আগেই সরিয়ে ফেলা হয়। ৯১ শতাংশ কেউ রিপোর্ট করার আগেই এবং পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ৯৩ শতাংশ ভিডিও সরানো হয়েছে। বিজ্ঞাপনের নীতিমালা না মানায় ১৯ লাখ ২১ হাজার ৯০০টি বিজ্ঞাপন সরিয়ে ফেলে টিকটক। নীতিমালা ভঙ্গের জন্য সব মিলিয়ে ১ কোটি ১১ লাখ ৪৯ হাজার ৫১৪টি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়। আর ১৩ বছরের কম বয়সিদের অ্যাকাউন্ট সরিয়েছে ৭৩ লাখ।

প্রতিবেদনে টিনএজারদের সুরক্ষার বিষয়ে জোর দিয়েছে টিকটক। বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে। এর মধ্যে একটি হলো বয়স ১৬ বছর না হওয়া পর্যন্ত ব্যবহারকারীরা ব্যক্তিগত বার্তা এবং লাইভ ভিডিও স্ট্রিমিং সুবিধা ব্যবহার করতে পারবে না। আর বয়স ১৬-এর কম হলে তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘প্রাইভেট’ মোডে থাকবে। চীনা অ্যাপটি টিনএজারদের মধ্যে তুমুল জনপ্রিয়। আবার কম বয়সি ব্যবহারকারীদের নিয়ে অ্যাপটি বরাবরই সমালোচিত হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমসে গত বছর প্রকাশিত প্রতিবেদনে দেখানো হয়, টিকটকের মার্কিন ব্যবহারকারীর প্রায় এক-তৃতীয়াংশের বয়স ১৪ বছর কিংবা তার কম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com