1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

টানা ষষ্ঠবার “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড” স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড এর ১৫তম আসরে নিয়েলসেন জরিপের ভিত্তিতে টিস্যু ক্যাটাগরিতে বেস্ট ব্র্যান্ডের স্বীকৃতি পেলো বসুন্ধরা টিস্যু। গত শনিবার রাতে প্যান প্যাসিফিক – এ অনুষ্ঠিত হওয়া জমকালো এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন বসুন্ধরা পেপার মিলস্‌ লিমিটেড এর চিফ সেলস অফিসার, মোহাম্মদ মাসুদুর রহমান; হেড অফ ডিভিশন, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সাসটেইনেবেলিটি,মোহাম্মদ তৌফিক হাসান; হেড অফ মার্কেটিং, মোহাম্মদ আলাউদ্দীন ও মার্কেটিং ম্যানেজার, ইমরানুল কবির।

‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ গ্রহণকালে বসুন্ধরা টিস্যুর অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলার, সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানিয়েছেন হেড অব মার্কেটিং, মোহাম্মদ আলাউদ্দিন । তিনি বলেন, “বসুন্ধরা টিস্যু যাত্রার শুরু থেকেই গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করে আসছে। আর এ কারণেই সবসময় ভোক্তাদের পছন্দের শীর্ষে রয়েছে ব্র্যান্ডটি”।
উল্লেখ্য, নিয়েলসেন বাংলাদেশের অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের পৃষ্ঠপোষকতায় এ বছরের “বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড” আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com