1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *দেশের বাজারে নুবিয়া ভি৮০ সিরিজের স্মার্টফোন উন্মোচন* ছয় আঙুলের ভিডিও নিয়ে বিতর্ক: এআই গুজব নাকচ, জীবিতই আছেন Benjamin Netanyahu

টানা দুই হারের পর জয়ের দেখা পেল পাকিস্তান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কানাডাকে ১০৬ রানে থামিয়ে ৭ উইকেটের দাপুটে জয় পেল পাকিস্তান ক্রিকেট দল। টানা দুই ম্যাচে হারের পর প্রথম জয়ের দেখা পেল বাবর আজমরা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১০৬ রান করে কানাডা।

টার্গেট তাড়া করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের অনবদ্য ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। দলের জয়ে ৫৩ বলে ২ চার আর এক ছক্কায় ৫৩ রান করেন রিজওয়ান। এছাড়া ৩৩ বলে এক চার আর এক ছক্কায় ৩৩ রান করে ফেরেন অধিনায়ক বাবর আজম।

এদিন আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আমির, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহদের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭ উইকেটে ১০৬ রানের বেশি করতে পারেনি কানাডা।

দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার অ্যারন জোন্স। এছাড়া ১৩ ও ১০ রান করে করেন করিম সানা ও অধিনায়ক সাদ বিন জাফর। বাকি ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় পাকিস্তান।

আজ কানাডার বিপক্ষে জয়ে ২ পয়েন্ট পেল ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তান। আগামী রোববার আয়ারলান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com