1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

টাঙ্গাইল শাড়ি আমাদেরই থাকবে: বস্ত্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদেরই থাকবে।

বুধবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় বস্ত্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার। তিনি শুধু বস্ত্র শিল্পের ওপর নির্ভরশীল থাকতে চান না। সোনালি আঁশ পাটকে আবার ফিরিয়ে নিতে চান। পাট ও পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার রয়েছে।’

টাঙ্গাইলের শাড়ি নিয়ে কয়েক দিন ধরে আলোচনা হচ্ছে। ভারতও জিআই জার্নাল প্রকাশ করেছে, আমরাও করেছি। দুটি দেশে জিআই থাকতে পারে না। সরকারের এ ব্যাপারে আপিলের পদক্ষেপ নেবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটা রাতের বেলায় যখন আমরা অনলাইনে পেয়েছি, পরের দিন ফার্স্ট আওয়ারে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়-অধিদপ্তরকে নিয়ে বসেছি। ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি মন্ত্রণালয় যে জার্নালটি প্রকাশ করেছিল, আমাদের কর্মতৎপরতার কারণে ওইদিন সন্ধ্যার পরে সরিয়ে নিয়েছে।’

বস্ত্রমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, ‘বাকি যে কথাটা বলতে পারি, সত্যি কথা, আমাদের এটি আগে নেওয়া উচিত ছিল। আমরা নিতে পারিনি। আমাদের যেমন নেওয়া উচিত ছিল, জেলা প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা নিতে পারেননি।

এখন যেখানে যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি। ওরা যে কৌশলের আশ্রয় নিয়েছে, ওরা যে ট্রেড মার্ক নিয়েছে—টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল। টাঙ্গাইল শাড়ি আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। সেটি প্রতিষ্ঠার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার আমরা করব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com