1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

টাঙ্গাইলে নৌকার মিছিলে গুলিবিদ্ধ ৩ জন ঢামেকে ভর্তি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার দেখা হয়েছে

টাঙ্গাইলে নৌকার নির্বাচনী মিছিলে গুলিবিদ্ধ হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর তিনজন কর্মী। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন (৩০), কর্মী এমদাদুল (৩২) ও মো. সিয়াম (১৮)।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ গণমাধ্যমকে জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে সমর্থকরা মিছিল বের করা হয়। এ সময় বর্তমান এমপি ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন।

আহতদের ঢামেকে নিয়ে আসা মো. তারেক বলেন, টাঙ্গাইল সদরের জুগলি হাটখোলা এলাকা নির্বাচনী সভায় নৌকার সমর্থিত কর্মীদের ওপরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হামলায় করে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কামুক্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com