1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

টাইগার একাদশে পরিবর্তনের ইঙ্গিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ কতটা দুর্বল সেটা আফগান ম্যাচেই স্পষ্ট ফুটে উঠেছে। ব্যাটে-বলে এমন কি ফিল্ডিংয়েও। এশিয়া কাপে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটি দুই দলের জন্যই ‘বাঁচা মরার’ ম্যাচ। কেননা, এটিই নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

এশিয়া কাপের আগে মাত্র দুই ওপেনার নিয়ে স্কোয়াড দেয় বাংলাদেশ। এনামুল হক বিজয় আর পারভেজ হোসেন থাকলেও ইঙ্গিত দেয়া হয় ওপেনিং করানো হতে পারে মুশফিকুর রহিমকে। তবে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে একটা শতক হাঁকিয়ে স্কোয়াডে জায়গা করে নেয়া নাঈম শেখের জায়গা হয় একাদশেও। ফলাফল সেই আগের মতোই, ব্যর্থ। ওয়ানডে সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া এনামুলও ব্যর্থ।

দলে পারভেজ হোসেন ইমন থাকলেও কেন নেয়া হয়নি এই ব্যাখ্যা অবশ্য দেয়া হয়নি দলের পক্ষ থেকে। তবে দুই ওপেনারের ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সুযোগ হয়েও যেতে পারে এই ব্যাটারের। একাদশে ঢুকতে পারেন সাব্বির রহমানও।

বিসিবি’র দেয়া ভিডিওতে দেখা যায় দুবাইয়ের আইসিসি একাডেমিতে দুজনকে আলাদা সময়ও দিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। দুজনেই অনেকক্ষণ ব্যাটিং করেন নেটে। এতে অনেকটা বোঝা যায়, অন্তত ওপেনিং পজিশনে পরিবর্তন আসছে।

এদিকে আফগান ম্যাচে তিন পেসার খেলালেও কাজের কাজ কিছুই হয়নি। স্পিনারের অভাবে ভুগতে হয়েছে দলকে। ম্যাচের আগের দিন নাসুম আহমেদকে নিয়েও আলাদা কাজ করেছেন কোচ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com