1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ

টঙ্গীতে ৭ তলা ভবনে অগ্নিকান্ড, দগ্ধ ৬

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে একটি ৭ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে মরিয়ম ম্যানশন নামের ওই ভবনে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা সকাল ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানান, টঙ্গী বাজার এলাকার ওই ভবনের দ্বিতীয় তলায় এনআরবিসি ব্যাংকের শাখা রয়েছে। ভবনের বাকি অংশ স্থানীয় ব্যবসায়ীরা গুদাম হিসেবে ব্যবহার করেন।

জানা যায়, ভোরবেলা চতুর্থ তলায় আগুন দেখতে পেয়ে ভবনের লোকজন ও এলাকাবাসী তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার।

তিনি বলেন, শুরুতে তাদের তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরা ফায়ার স্টেশনের আরও তিন তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পরে ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ দিকে ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ওই ভবনে থাকা ব্যবসায়ী লিখন হোসেন জানান, তিনিসহ ছয়জন আগুনে সামান্য দ্বগ্ধ হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন লিটন, রাকিব, সাগর, রোমান ও মনোয়ারুল। তাদের কারো হাত, মাথার চুল ও পা আগুনে ঝলসে গেছে। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com