1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ ২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার

জয়ী হলে দাউদকান্দি তিতাসের জনপদকে সন্ত্রাস, চাদাঁবাজ ও মাদকমুক্ত করা হবে : ইঞ্জি. আব্দুস সবুর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে দাউদকান্দি তিতাসের জনপদকে সন্ত্রাস, চাদাঁবাজ ও মাদকমুক্ত করে গড়ে তোলা হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার, দৌলতপুর, মালিগাও, মোহাম্মদপুর পাঠানতুলি এলাকায় নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা শেষে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে পথসভায় কুমিল্লা- ১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জি. আব্দুস সবুর এ অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে দাউদকান্দি তিতাস থেকে সন্ত্রাস নির্মূল করব। দাউদকান্দি একটি মডেল উপজেলা হবে। এখানে কোনো চাঁদাবাজি হবে না। কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। দাউদকান্দি তিতাসে আপনাদের যে সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যার সমাধান করা হবে।

ইলিয়টগঞ্জ, মালিগাও ও মোহাম্মদপুরে আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আমি অত্যন্ত আনন্দিত ও খুশি। আপনারা ৭ জানুয়ারি জননেত্রী শেখ হাসিনার দেয়া নৌকা মার্কাকে জয়ী করার লক্ষে কাজ করে যান।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোখলেছুর রহমান পাঠানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুবলীগ নেতা লিয়াকত ফরাজি, আবদুল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com