1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

জ্বালানির দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার দাবি বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি’র

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৪৪২ বার দেখা হয়েছে
বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেন, সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি যৌক্তিক হলেও সরকার জ্বালানি তরল-ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্টোলের দাম যে মাত্রায় বৃদ্ধি করেছে তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন । সামগ্রিকভাব অর্থনীতি এমনিতেই চাপের মধ্যে আছে, কোভিড-পরবর্তী একটা পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছিল এবং জনজীবনে মূল্যস্ফীতির বড় ধরনের চাপ রয়েছে-এ অবস্থায় জ্বালানির দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধির ফলে ভোগ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরেকদফা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে জনদুর্ভোগ বেড়ে যাবে। অর্থনৈতিক উন্নয়নের গতিধারা নিরবচ্ছিন্ন রাখতে তেল-গ্যাসসহ সব ধরনের জ্বালানি সহনীয় পর্যায়ে রাখা জরুরি।
তিনি আরও বলেন, করোনা অতিমারির বিরূপ প্রভাব এবং ইউক্রেন যুদ্ধের অভিঘাত ইতোমধ্যে জনসাধারনের উপার্জন এবং ক্রয়ক্ষমতা হ্রাস করেছে। এর মধ্যে যদি জ্বালানির মূল্য অসহনীয় হয়ে ওঠে তাহলে জনজীবন দূর্বিষহ হয়ে উঠতে পারে। এ অবস্থায় মানুষের জীবনমানের দিক বিবেচনা করে সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখবেন- এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com