1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ

জুড়ীতে প্রবীন ব্যবসায়ী শামসুজ্জামান রানু মহালদার গ্রেপ্তারে ব্যবসায়ী মহলে ক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৫৪ বার দেখা হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান রানু গ্রেপ্তার হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা। জানা গেছে, গত ৪ মার্চ জুড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং- (৩) তাং ৪/৩/২০২৪) ইং। পুলিশ কামিনীগঞ্জ বাজারের বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান রানু মহালদারকে গ্রেফতার করে আদালতে পাঠায়। তাঁকে গ্রেফতারের বিষয়টি জানাজানি হয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিষয়টি কেউ যেন মেনে নিতে পারছিলেন না। শামসুজ্জামান রানুকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে থাকে মুক্তির দেওয়ার দাবি জানিয়েছেন, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এছাড়াও বিবৃতি দিয়েছেন, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির দারা, হাকালুকি হাওর রক্ষা কমিটির সভাপতি ব্যবসায়ী ইমরুল ইসলাম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল আম্বিয়া, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ মহসিন মুহিন, ব্যবসায়ী সিরাজ মিয়া,খলিলুর রহমান, তাপস দাশ, স্বপন মিয়া, হীরালাল দাস, লুৎফুর রহমান, মোশারফ হোসেন, ডা. মনিরুল ইসলাম, ডা. হাবিবুর রহমান, হারিছ মিয়া প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, এটি একটি সম্পূর্ন পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা। সামাজিকভাবে মান সম্মান নষ্ট করার জন্য বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান রানুকে জড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com