1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘সবার আগে বাংলাদেশ’—সংস্কার, পুনর্গঠন ও সুষম উন্নয়নের অঙ্গীকারে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

জিএম কাদেরকে ফের প্রাণনাশের হুমকি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় ঘোষণা দেওয়ায় ফের প্রাণনাশের হুমকি পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার রাতে তার হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয়। এই নম্বর থেকে এর আগেও হুমকি পেয়েছিলেন তিনি। এ বিষয়ে ১৪ ডিসেম্বর উত্তরা থানায় জিডিও করা হয়েছিল।

সোমবার হোয়াটসঅ্যাপে দেওয়া হুমকিতে বলা হয়েছে, ঢাকা-১৮ তে এবং রংপুরে আশা করি সাবধানতার সঙ্গে প্রচার কার্য চালাবেন। হয়তো বা নির্বাচনের আগেই আপনার স্ত্রী এবং আপনার সঙ্গে আজরাইলের দেখা হতে পারে। তবে নির্বাচন থেকে সরে এলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে।

হুমকিদাতারা আরও লেখেন, ২৭৪ টি আসনে জয়ী করে দেওয়ার শর্তে মাত্র ২৬টি আসনে জয়ী হয়ে দেশটাকে কারাগার বানানোর পরিণাম মোটেও ভালো হবে না। আমরা আর্মি থেকে প্রশিক্ষিত।

হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন জিএম কাদেরের ব্যাক্তিগত সহকারী আবদুল হান্নান। তিনি টেলিফোনে বলেন, এ ধরনের হুমকি এর আগেও এসেছিল। আজ নির্বাচনি প্রচারে গিয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের বলেছেন, হুমকি ধমকিতে জিএম কাদেরকে ভয় দেখানো যাবে না। জনগণ জাতীয় পার্টির পক্ষে। ৭ জানুয়ারির নির্বাচনে লাঙ্গলের বিজয় হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com