1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের নেতৃত্বে নতুন যুগের সূচনা বিদায়ের প্রহরে ড. মুহাম্মাদ ইউনূস: ‘দেশকে সচল করাই ছিল সবচেয়ে কঠিন দায়িত্ব’ কেন্দুয়া-আটপাড়াবাসীর দাবি হিলালীকে মন্ত্রী করার দাবি সংসদীয় দলের সভা : নেতৃত্বে তারেক রহমান, নতুন অধ্যায়ের সূচনা ঐক্যের রাজনীতিতে নতুন বার্তা: চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের বৈঠক ফেনীতে এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন দাউদকান্দিতে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অভিজ্ঞতার পরম্পরা থেকে রাষ্ট্রনায়কের সম্ভাবনা কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনে তারেককে অভিনন্দন সৌজন্য সাক্ষাতে ঐক্যের বার্তা: নতুন অধ্যায়ে ইতিবাচক রাজনীতির ইঙ্গিত

জাহাঙ্গীরের মনোয়নপত্র বৈধ বলার সুযোগ নেই : হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দেয়ার দিন ঋণখেলাপি ছিলেন। তাই তার মনোয়নপত্র আইন অনুযায়ী বৈধ বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার রায়ে এমন পর্যবেক্ষণ উঠে এসেছে।

এতে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল মনোয়নপত্র জমা দেয়ার দিন সিআইবি রিপোর্টে জাহাঙ্গীর আলমের নাম ছিল। গত ২ মে তিনি সিআইবি রিপোর্টের ওপর স্থগিতাদেশ নিয়েছেন। তবে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ৯ (২) ধারায় বলা হয়েছে, মনোনয়নপত্র জমা দেয়ার দিন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে গৃহীত কোনো ঋণ বা কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তাহলে ঋণগ্রহীতা ছাড়াও বন্ধকদাতা বা জামিনদার ঋণখেলাপি বলে গণ্য হবেন।

এর আগে গত ৩০ এপ্রিল যাচাই-বাছাই শেষে ঋণখেলাপির অভিযোগে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জাহাঙ্গীরের করা আপিল নামঞ্জুর করেন ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার মো: সাবিরুল ইসলাম। ফলে মেয়র পদে জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকল।

তবে আলোচিত এই নির্বাচনে মেয়র পদে জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় ভোটের মাঠে এখনো রয়েছেন তিনি।

এদিকে গত ৭ মে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। ৮ মে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট ফিদা এম কামাল ও এম কে রহমান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com