1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

জামায়াত নেতা আজহারকে মুক্তি দিন, না হয় ৩ কোটি মানুষকে জেলে নিন- লক্ষ্মীপুরে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর : জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ৬ মাস অতিবাহিত হলেও তার ফ্যাসিবাদের বোঝা বয়ে চলেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ ১৩টি বছর তিনি কারাগারে বন্দিজীবন কাটিয়ে আসছেন। আমরা তার এখনই মুক্তি দাবি করছি। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে আজহারকে মুক্তি দেওয়া না হলে স্বেচ্ছায় নিজেকে কারাবাসের পূণঃঘোষণা দিয়ে বলেন, না হয় সাড়ে ৩ কোটি মানুষকে জেলে নিন। শনিবার সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণ জমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন।

আমীরে জামায়াত আরো বলেন, লক্ষ্মীপুরকে একটি কুখ্যাত পরিবার সন্ত্রাসের জনপদে পরিণত করেছিলো। মানবিক ডাক্তার জামায়াত নেতা ডা. ফয়েজ আহমেদসহ অসংখ্য মানুষ খুন করে তারা। ৫৩ বছরেও দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাওয়া থেকে বঞ্চিত রয়েছে। সোনার বাংলার বিপরীতে শ্মশানের বাংলা তারা উপহার দিয়েছে। ২৪’র আন্দোলনে ছাত্ররা বুক ভরা আশা ও বিশাল স্বপ্ন নিয়ে স্বৈরাচার হটিয়েছে।

জেলা জামায়াত আমীর মাস্টার রুহুল আমিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আতিকুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ওষুধ শিল্প সমিতির সেক্রেটারি ডা. আনোয়ারুল আজিম, কুমিল্লা অঞ্চল পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যক্ষ লিয়াকত আলী ভুইয়া, মাওলানা আলা উদ্দিন, লক্ষ্মীপুর জেলা নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান।

জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, শহীদ ডাক্তার ফয়েজ আহমদের ছেলে ডা. হাসানুল বান্না, ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমদ, লক্ষ্মীপুর জেলা সহ-সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন, এডভোকেট মহসিন কবির মুরাদ, আবুল ফারাহ্ নিশান, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আরমান হোসেন ও শিবিরের শহর সভাপতি ফরিদ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com