1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

জাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৭

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৭৪ বার দেখা হয়েছে

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, জাবি ছাত্রদলের মিছিলটি বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক ডেইরি গেইট থেকে শুরু হয়ে মীর মশাররফ হোসেন হলের গেইটে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পথরোধ করে। এতে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ছাত্রদল নেতা নাইমুর হাছান কৌশিক, মুরাদ হোসেন, শফিকুল ইসলাম, রাকিবুল হাসান শুভ, আব্দুল কাদের মার্জুক, মো. সেলিম রেজা আহত হন।

অপরদিকে মাথায় আঘাত পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা নাইম। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে জাবি প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, দুপক্ষের সংঘর্ষের কথা শুনেছি। শুরুতে আমাকে বলেছিল ছাত্রদলের একজনকে ছাত্রলীগের ছেলেরা হলের ভেতরে আটকে রেখেছে। তবে পরবর্তীতে জানতে পেরেছি, সে ছেলেটি একটি মেডিকেল সেন্টারে ভর্তি আছে। সে বাড়ি থেকে কিছু টাকা চেয়েছে, ছাত্রদলের ছেলেরা বলছে সেটা মুক্তিপণের জন্য। আসলে মুক্তিপণের ব্যাপারটি সত্য নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com