1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

জাপার দশম কাউন্সিলের তারিখ ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী ৯ই মার্চ শনিবার জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ । শনিবার জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান।

শনিবার নিজ বাসায় প্রেসিডিয়াম মেম্বারসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন রওশন এরশাদ। বৈঠক শেষে গণমাধ্যমকর্মী তিনি বলেন, যে দলের লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনো সরকার পরিচালনার স্বপ্ন দেখছে, সেই দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে। পার্টি থেকে পল্লীবন্ধুর নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে।

তিনি বলেন, পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত এরশাদপাগল নেতাকর্মীর দাবির মুখে কী এক কঠিন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে রক্ষার জন্য আমি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি, তা আপনারা জানেন।

দায়িত্ব গ্রহণের পর আজ আমি পার্টির শীর্ষ নেতা এবং অন্যান্য স্তরের সিনিয়র নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছি। বৈঠকে আমরা জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রসঙ্গে আলোচনা করেছি।

রওশন এরশাদ বলেন, প্রাথমিকভাবে ২রা মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। কিন্তু পবিত্র মাহে রমজানের পূর্বে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনে সম্মেলনের জন্য উপযুক্ত ভেন্যু না পাওয়ায় আমরা তারিখ পরিবর্তন করে ৯ই মার্চ শনিবার জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করেছি।

এই বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, বৈঠক পরিচালনা করেন পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ।

বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পল্লীবন্ধুপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ,প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com