1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। আজ বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান, ডা. শফিকুর ও মামুনুল হক

জাতীয় পার্টি কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ মুহিবুল্লাহ’র মৃত্যুঃ সাদ এরশাদের শোক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট  : জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক মোঃ মুহিবুল্লাহ (৬৭) গতকাল রাত ৩ঃ ৩০ মিনিটে ঢাকার আগারগাঁওস্হ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ পুত্র ও রংপুর-০৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ।

আজ এক শোক বিবৃতিতে সাংসদ সাদ এরশাদ বলেন, পল্লীবন্ধুর গড়া
জাতীয় পার্টিকে একটি মজবুত ও শক্তিশালী সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করাতে কক্সবাজার এবং মহেশখালীতে মোঃ মুহিবুল্লাহ’র অবদান জাতীয় পার্টি পরিবার চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর অকালে চলে যাওয়া জাতীয় পার্টির জন্য একটি অপূরুণীয় ক্ষতি সাধিত হয়েছে উল্লেখ্য করে সাদ এরশাদ এমপি বলেন, যার শূন্যতা কখনোই পূরণ হবার নয়।

সাদ এরশাদ এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর রেখে যাওয়া শোকাভিভূত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com