1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
৫০ লাখ নয় সেই জেলা জামাত আমিরের ব্যাগে ৭৪ লাখ টাকা কামারখন্দে ‘ভোট কেনা’ অভিযোগে দুই জামায়াত নেতা বিতর্কে, একজনের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান

জাতীয় পার্টি ও বিরোধী দলীয় নেতার মূখপাত্র হলেন কাজী মামুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে জাতীয় পার্টি এবং বিরোধী দলীয় নেতা ও দশম সম্মেলন উপলক্ষে গঠিত কমিটির আহবায়ক বেগম রওশন এরশাদ এমপি’র মূখপাত্র করা হয়েছে।

শনিবার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়কদের জরুরি সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিশেষ বিজ্ঞপ্তিতে এ আদেশের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, যুগ্ম আহবায়কদের মতামত ও সর্বসম্মতিক্রমে পার্টির দশম কাউন্সিল না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদ জাতীয় পার্টি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি’র মূখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

যুগ্ম আহবায়কদের চুড়ান্ত সিদ্ধান্ত ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্’র সুপারিশক্রমে কাজী মামুনুর রশীদের নিয়োগ অনুমোদন দিয়েছেন বেগম রওশন এরশাদ এমপি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ আদেশ এরইমধ্যে কার্যকর হয়েছে। এখন থেকে যে কোনো সংবাদ ও তথ্য বা সাংগঠনিক আদেশ সংবাদ মাধ্যমে সরবরাহ করা হবে মূখপাত্রের পর্যবেক্ষণ ও অনুমোদন সাপেক্ষে। যা গণমাধ্যমে প্রেরণ করা হবে প্রেস উইংয়ের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com