1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় পার্টির সিদ্ধান্ত বিকেলে: মহাসচিব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় পার্টির নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত বিকেলে জানাবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ৭ই জানুয়ারি নির্বাচন করার জন্য আমরা আসছি। আমরা নির্বাচনী পরিবেশ-পরিস্থিতির জন্য অপেক্ষা করছিলাম। আজ এবং আগামীকাল এই দুইটা দিন খুবই গুরুত্বপূর্ণ। আজকে মনোনয়ন প্রত্যাহারের দিন এবং আগামীকাল প্রতীক বরাদ্দের দিন। তাই নির্বাচনটা আমরা কিভাবে করব না কি করব না তা আজকের মধ্যে পরিষ্কার হওয়া দরকার। আমাদের চেয়ারম্যান পার্টি অফিসে আছেন তিনি সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। আমাদের আরো একটু আলোচনা করা দরকার। আজ বিকেলে আমরা আমাদের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দিব।

বিকেল ৪টার মধ্যে সরকারি দলের পক্ষ থেকে কোনো ইতিবাচক খবর আসবে এই জন্য কোনো কৌশল অবলম্বন করেছে কি না? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক ও অ-আনুষ্ঠানিক আলোচনা চলছে। নির্বাচন কেন্দ্রিক নানা বিষয়ে আমাদের আলোচনা চলছে। তবে বিকেল ৪টা কিংবা ৫টা এই ধরনের কোনো বিষয় না।

এখন আমরা আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করছি। সেজন্য আমরা আজ কিছুটা সময় নিচ্ছি। এটা আমরা আমাদের নিজেদের প্রয়োজনে সময় নিচ্ছি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন নির্দিষ্ট আসন সংখ্যা জাতীয় পার্টিকে জানিয়ে দেয়া হয়েছে, তবে জাতীয় পার্টি এর থেকে বেশি চেয়েছে- এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে চুন্নু বলেন, চাওয়া-পাওয়ার কথা উনি বলেছেন এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। চাওয়া তো সব সময় বেশি থাকে। তবে আমরা আসন চেয়েছি কি না চেয়েছি এ বিষয়ে উত্তর দেয়ার সুযোগ এখন আমার নেই। তবে আমরা যাই করি না কেন আমরা আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে একসঙ্গে কাজ করি।

এরপর আসন সমঝোতা নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান জাতীয় পার্টির মহাসচিব। কার্যালয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের উপস্থিত থাকলেও আসেননি সংবাদ সম্মেলনে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com