1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাৎ, জানাজায় পাশাপাশি উপস্থিতি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা শিক্ষা অঙ্গনের নীরব দীপ নিভে গেল—দেলোয়ার স্যার আর নেই, শোকের ছায়া গৌরীপুরে ইরানের ‘তেলের প্রাণ’ খার্গ দ্বীপ দখলের কথা ভাবছে যুক্তরাষ্ট্র—বিতর্কিত মন্তব্য ট্রাম্পের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: সেনা ক্যাম্পে আঘাত, আহত অন্তত ১০ গণভোট অধ্যাদেশের কার্যকারিতা শেষ, বিল আকারে পাসের প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ ঢাকায়, আজ জাতীয় সংসদ প্রাঙ্গণে জানাজা এনসিপির ৫ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা, ঢাকার দুই সিটিতে নতুন মুখ ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় কেঁপে উঠল ইসরায়েল, শতাধিক শহরে সাইরেন

জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে।

আজ শুক্রবার সকালে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। সকাল থেকে জাপার রংপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। দুপুরের পরে রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পাশাপাশি দলের মনোনয়ন ফরম বিক্রিও চলছে।

মনোনয়ন বোর্ডে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ ও সৈয়দ আবু হোসেনসহ অন্য সদস্যরা উপস্থিত আছেন।

এসময় জাপা মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের বলেন, দুয়েকটি বাদে ৩০০ আসনেই একাধিক প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের এলাকায় প্রভাব ও ব্যক্তিগত জনপ্রিয়তার বিষয়গুলো মাথায় রাখা হচ্ছে। আগামী ২৭ নভেম্বর জাপার মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হতে পারে।

এর আগে, পূর্বঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। গতকাল বৃহস্পতিবার ছিল ফরম বিক্রির শেষ দিন। তবে, গতকাল রাতে জানানো হয় যে, আজ শুক্রবার বিকাল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমার সময় বাড়ানো হয়েছে।

জানা গেছে, মূলত জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও সাদ এরশাদের জন্য মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সাংবাদিকদের বলেন, রওশন এরশাদ ফরম নেননি, তবে নেওয়ার সম্ভাবনা আছে। গতকালও তাঁর সঙ্গে কথা হয়েছে। রওশন এরশাদের জন্য কোনও সময়ের বাধ্যবাধকতা নেই। তিনি বললে মনোনয়ন ফরম তার বাসায় পাঠিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com