1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও দেশের উন্নয়নে কাজ করতে চান এ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু ‎ ইরান যুদ্ধ থামাতে ‘জরুরি বৈঠকে’ বসছে প্রভাবশালী ৪ মুসলিম দেশ ডিজল এর অবৈধ মজুত, ফিলিং স্টেশনকে জরিমানা। ডিপো থেকে জ্বালানি তেল দেয়ার নতুন সময় নির্ধারণ। নিখোঁজের একদিন পর লাশ মিলল বাঁশখালীতে। শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার দুবাইয়ে ‘লুকিয়ে থাকা’ মার্কিন সেনাদের ওপর ইরানের হামলার দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক, “দেশ হারালো এক সজ্জন শিক্ষাবিদ” 🛑 ‘স্বপ্ন’-এ সাইবার হামলার চেষ্টা: গ্রাহক তথ্য সুরক্ষিত, বলছে কর্তৃপক্ষ

জাতীয় পার্টি সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না : চুন্নু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘জাতীয় পার্টি সংসদের সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না, তারা সক্রিয়ভাবে জনগণের পক্ষে কথা বলতে চায়।’ রবিবার বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মুজিবুল হক বলেন, ‘আমরা বিএনপির মতো সরকার পতনের আন্দোলন করি না, আবার ক্ষমতায় যাওয়ার আন্দোলনও করি না।’ ২ মার্চ রওশনপন্থীদের কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘প্রতিটি দলেরই বিভিন্ন কর্মসূচি থাকে, কিন্তু তাদের (রওশনপন্থী) কর্মসূচিকে গুরুত্ব দেয়ার কিছু দেখছি না।’

কাকরাইল কার্যালয় দখলের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘ব্যবস্থা নেয়ার কিছু দেখছি না, দলের কেউ কিছু করেনি। তবে বাইরের কেউ বাড়াবাড়ি করলে আইনগত ব্যবস্থা নেব।’
পিটার হাসের মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়নি সেটা আমরাও স্বীকার করি, তাদের মতামত ভিন্ন হতেই পারে। কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, তাই অবশ্যই তারা আমাদের সঙ্গে কাজ করবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com