1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে বিএনপির শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৭৮ বার দেখা হয়েছে

শনিবার সকাল সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির মাজারে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় কবির মাজারে বিএনপির পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় তার সাথে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার প্রমুখ।

পরে জাসাসের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। এসময় জাসাসের জাকির হোসেন রোকন, জাহিদুল আলম হিটো, আহসান উল্লাহ, সৈয়দ আশরাফুল মজিদ, মিজানুর রহমান, বিল্লাল আহমেদ প্রমুখ।

এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আকতার হোসেন, আমানউল্লাহ আমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অনুপ্রেরণা যোগায়। আমরা বর্তমানে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রামে আছি তার মূল প্রেরণা যোগায় কিন্তু কবি নজরুল ইসলাম এবং তার রচিত গান ও কবিতা। তিনি নিজেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দুঃশাসনের অভিঘাত সয়েছেন, জেলে গিয়েছেন। আজকে বাংলাদেশ স্বাধীন হলেও মানুষের নাগরিক স্বাধীনতা নেই। কেউ সত্য উচ্চারণ করতে পারেন না। চলাচল করতে গেলে ভীতির সঞ্চার হয়। কথা বলতে গেলে ভীতির সঞ্চার হয়। এই ভয়ের পরিবেশ তার বিরুদ্ধে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ প্রাসজ্ঞিক। তার যে তুঙ্গস্পর্শী লেখনী আমাদেরকে উজ্জীবিত করে, যে কারণে আমরা তাকে স্মরণ করছি।

তিনি বলেন, কবি নজরুল দ্রোহের কবি। তিনি অন্যায় অত্যাচার ও দুঃশাসনের বিরুদ্ধে লড়েছেন। এজন্য তিনি দ্রোহের কবি। তিনি বিশ্ব মানবতার কবি, অসাম্প্রদায়িক কবি। একইসঙ্গে তিনি মানুষকে ভাসিয়ে দিয়েছেন প্রেম ভালোবাসার অভূতপূর্ব জগতে। তিনি তার লেখনী দিয়ে আমাদেরকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com