1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ? পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

জাতির জনক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক কর্মী : সুলতান মনসুর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত বিএনপি’র ঢাকা বিভাগীয় সমাবেশে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দলটির সংসদ সদস্যরা। বিএনপি’র পাঁচ এমপি স্বশরীরে উপস্থিত হয়ে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। ছয় এমপি’র পদত্যাগপত্র গ্রহণ করে রোববারই গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। ২০১৮ সালের নির্বাচনকে সামনে রেখে গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্ট’- ওই নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ধানের শীষ  প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন।

এখন বিএনপি’র এমপিদের পদত্যাগের পর নিজের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আমি তো বিএনপি করি না। কিন্তু, আপনারা তো একই জোটে ছিলেন বলতেই তিনি বললেন, ঐক্যফ্রন্ট এখন নাই। এটা চার বছর আগেই শেষ হয়ে গেছে। সেটা ছিল ড. কামাল হোসেনের নেতৃত্বে, স্বাধীনতার সংবিধানের ভিত্তিতে। সেই ঐক্যফ্রন্টে আমি ছিলাম ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি। বিএনপি এসে ওই ঐক্যফ্রন্টে যোগদান করেছিল। আমি যেমন ঐক্য প্রক্রিয়ার প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলাম। সেখানে গণফোরাম ছিল, অন্যান্য দলও ছিল। কাজেই আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।  পদত্যাগের বিষয়টি এখন নতুন করে আলোচনায় আসছে স্মরণ করিয়ে দিতেই সুলতান মনসুর বলেন, বিএনপি যারা করে, তারা তাদের সিদ্ধান্ত নিয়েছে। আমি তো আর বিএনপি করি না।

আপনি বিএনপি না করলেও আপনারা তো আওয়ামী লীগের জোটেও নেই? আমি তো সেটা বলছি না। কিন্তু, আমি জাতির জনকের রাজনৈতিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক কর্মী। সেই আলোকেই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। কাজেই জাতীয় সংসদ থেকে পদত্যাগের প্রশ্নই আসে না। বিএনপি’র এমপিরা পদত্যাগের আগে কোনো ধরনের যোগাযোগ করেছিলেন কিনা, এ প্রশ্নের জবাবে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমার সঙ্গে শপথ অনুষ্ঠানের পর…ওই জাতীয় ঐক্যফ্রন্টও নাই। তাদের কারও সঙ্গে আমার কোনো যোগাযোগও নাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com