1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কাঁচা সবজি নিয়ে ধিক্কার মিছিল। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের উচিত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে সহযোগিতা জোরদার করা : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের উচিত স্বল্পোন্নত এবং অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে সহযোগিতা জোরদার করা, যাতে অত্যধিক কার্বন নিঃসরণের ফলে জলবায়ুর যে অভিঘাত তা নিরসনে পরিবেশবাদীসহ সামাজিক, প্রাতিষ্ঠানিক এবং সরকারিভাবে জলবায়ুর ন্যায্যতা প্রতিষ্ঠা করা। তিনি বলেন,  বনায়ন, জলাভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই কৃষি রক্ষাসহ সমাজে নারীর যাবতীয় বিপর্যয় রক্ষার জন্য জলবায়ুর  ধ্বংসাত্মককে মোকাবেলা করতে একত্রিত হয়ে কাজ করতে হবে।

তিনি আজ আগারগাঁও মুক্তিযোদ্ধা জাদুঘর অডিটোরিয়ামে ২ দিনব্যাপী জলবায়ু ন্যায্যতা ঘোষণা পত্র- ২০২৪ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

এ সম্মেলনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, জলবায়ু ফাউন্ডেশনের উপ আঞ্চলিক পরিচালক সাইনান হাগটন, এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডিবট এন্ড ডেভেলপমেন্ট এবং এশিয়ান এনার্জি নেটওয়ার্কের আহ্বায়ক লিডি ন্যাকপিল এবং এ সম্মেলন কমিটির আহবায়ক ও সদস্য সচিব শরীফ জামিল।

উপদেষ্টা বলেন, এ সম্মেলনের মাধ্যমে জলবায়ুর ন্যায্যতার  জন্য লড়াই করতে এবং একটি শক্তিশালী জলবায়ু আন্দোলন গড়ে তুলতে হবে।

সম্মেলনে বাংলাদেশের ব-দ্বীপ উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত বাংলাদেশী জনগণ জলবায়ু ন্যায্যতার জন্য জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com