1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ আর নেই জনবান্ধব পুলিশ গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান, সারদায় ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে গুলি সাজ্জাদ গ্রুপের সদস্য গ্রেপ্তার রানা প্লাজা থেকে বেঁচে ফেরা নাসিমার শেষ যাত্রা পদ্মায়, একই পরিবারের ৪ জনের মৃত্যু সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা—দু’জনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ জাতীয় সংসদে গতি আনতে আজ দুই গুরুত্বপূর্ণ বৈঠক চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা

জয়ের রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ সরকার সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ডিজিটাল উদ্যোগ নিয়েছে। তবে তার রাজনীতিতে যোগ দেওয়া না দেওয়ার সিদ্ধান্তটি একান্তই জয়ের নিজের এবং দেশের জনগণের ওপর নির্ভর করছে বলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছেলে সজীব ওয়াজেদ জয়ের সক্রিয় রাজনীতিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, ও একজন পূর্ণবয়স্ক মানুষ। এ সিদ্ধান্ত ওর ওপর নির্ভর করছে।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন, ও আমাকে সহযোগিতা করছে । তবে সে কখনোই দল কিংবা মন্ত্রণালয়ে কোনো পদ পাওয়ার কথা ভাবেনি। তবে সে দেশের জন্য কাজ করছে।

তিনি বলেন, আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ, সাবমেরিন ক্যাবল কিংবা কম্পিউটার প্রশিক্ষণের মতো ডিজিটাল ব্যবস্থা তার পরামর্শেই নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দলীয় সম্মেলনে তার জন্য জোরালো দাবি উঠেছিল। তখন আমি ওকে বললাম, মাইক্রোফোনের কাছে যাও এবং বল তুমি কী চাও। তখন সে বলল, ‘আমি এ মুহূর্তে দলে কোনো অবস্থান চাই না। বরং যারা এখানে কাজ করছেন, তাদের এ পদ পাওয়া উচিত।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com