1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার

জয়পুরহাট থানার ওসির বদলির প্রতিবাদে স্থানীয় ছাত্র-জনতার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর থানার ওসি শাহেদ আল মামুন এর হঠাৎ বদলির প্রতিবাদে শহরের একমাত্র প্রধাণ সড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

জয়পুরহাট জেলাবাসীর আয়োজনে রোববার দুপুরে “আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ঘৃন্য চক্রান্ত রুখে দাও, “ভীতিকর এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি ঘৃন্য চক্রান্তের বিরুদ্ধে” সম্বলিত ব্যানারে এই বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এখানকার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে বর্তমান ওসি পুনর্বহালের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, ৫ আগষ্টের পর দায়িত্ব নেওয়ার পর থেকে পারিবারিক কলোহসহ বিভিন্ন ঘটনায় মামলা না করে থানায় নিষ্পত্তি, মাদক ব্যবস্যা নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা, হত্যা মামলার আসামি আ.লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আটক, চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুন রহস্য অতি দ্রুত উদঘাটন ও আসামি গ্রেফতার, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ রাতদিন ২৪ ঘণ্টা যেকোন প্রয়োজনে তার কাছ থেকে সঠিক পরামর্শ ও সুষ্ঠু সমাধান দিয়ে জনগণের মাঝে স্বস্থি ফিরে এনে সকল মহলে প্রশংসিত হয়েছেন। সুতরাং তার বদলির আদেশ প্রত্যাহার পূর্বক তাকে পুনর্বহাল করতে হবে এটা জয়পুরহাট জেলাবাসীর দাবি। এর ব্যতই ঘটলে কঠোর আন্দোলন করা হবে।

এ সময় জরুরী পরিসেবায় নিয়োজিত পরিবহন ব্যতিত সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাসসে বিক্ষোভ তুলে নেয় জনতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com