1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

জয়পুরহাটে ঘন কুয়াশায় দুই ট্রাকের মুখমুখি সংঘর্ষ নিহত – এক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার ঠুসিগাড়ি নামক স্থানে বালু ও সিমেন্ট বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিমেন্টবোঝাই ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ওসি মোঃ জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘন কুয়াশার মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার ঠুসিগাড়ি এলাকায় বালু ও সিমেন্টবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিমেন্টবোঝাই ট্রাকের চালক এনামুল হক ঘটনাস্থলেই মারা যান। তিনি জয়পুরহাট সদর উপজেলার একাডেমি নগরের মোহাম্মদ আলীর ছেলে। দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের কেবিন থেকে মরদেহ উদ্ধার করেন।

ওসি জাহিদ হোসেন বলেন, ‘নিহতের মরদেহ ট্রাকের কেবিনের ভেতর চাপা পড়ে। অপর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com